ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বিরোধীয় জমির তালগাছ থেকে রস সংগ্রহ নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আমতলীতে বিরোধীয় জমির তালগাছ থেকে রস সংগ্রহ নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬


আমতলীতে বিরোধীয় জমির তালগাছ থেকে রস সংগ্রহ নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বরগুনা: আমতলী উপজেলার সদর ইউনিয়নে একটি বিরোধীয় জমির তালগাছ থেকে রস সংগ্রহ নিয়ে বিরোধের জের ধরে আতাহার হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে। নিহত আতাহার হাওলাদার ওই গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে।
জানা গেছে, চলাভাঙ্গা গ্রামে সাইদুল মৃধা ও আতাহার হাওলাদার একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী। তাদের বাড়ির পাশের একখন্ড জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। বিরোধীয় ওই জমির উপর একটি তাল গাছ রয়েছে। গাছটির দখল নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন বৃহস্পতিবার রস সংগ্রহের জন্য আতাহার হাওলাদার গাছটি প্রস্তুত করেন। বিকেলে এ নিয়ে আতাহার হাওলাদার ও সাইদুল মৃধার মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে সাইদুল, তাঁর স্ত্রী আসমা ও মেয়ে জান্নাতি মিলে বৃদ্ধ আতাহার হাওলাদারকে পিটিয়ে গুরুতর জখম করেন। জখমের এক পর্যায়ে আতাহার হাওলাদার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরেন।

এসময় ছেলে আলানুর এবং প্রতিবেশীরা উদ্ধার করতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে সাইদুল মৃধা ও তার লোকজন। অজ্ঞান অবস্থায় স্বজনরা আতাহার হাওলাদারকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মহুয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের চিকিৎসক মহুয়া আক্তার বলেন, নিহত আতার হাওলাদারের শরীওে এখাধিক লাঠির আঘাতের জখম রয়েছে।
এ ঘটনার পরপরই সাইদুল মৃধা ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে জায়। রাতে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে আতাহার হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে আলানুর বলেন, আমার বাবাকে সাইদুল মৃধা, তাঁর স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি পিটিয়ে হত্যা করেছে। আমি বাবাকে মারধরের হাত থেকে রক্ষার জন্য এগিয়ে গেলে আমাকে পিটিয়ে জখশ করে। আমি এ হত্যাকা-ের সহিত জড়িত খুনিদেও ফাঁসি চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহত আতাহার হাওলাদারের লাশ উদ্ধার করে বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:২৬:০৮   ১৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ