ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করলে মিলছেনা ক্যাশমেমো

কাউখালীতে ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করলে মিলছেনা ক্যাশমেমো


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬


কাউখালীতে ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করলে মিলছেনা ক্যাশমেমো

পিরোজপুর: কাউখালীতে অধিকাংশ ঔষধ ব্যবসায়ী ফার্মেসীর মালিকরা ঔষধ বিক্রি করে ক্যাশমেমো প্রদান করছে না। অনেক ঔষধ ক্রেতার ক্যাশমেমোর প্রয়োজন হলেও উপজেলার অধিকাংশ ফার্মেসী খুঁজেও কোন ক্যাশমেমো পাওয়া যায়না বলে অভিযোগ করেছেন ভোক্তা সাধারণ। উপজেলার অনেক ঔষধের ফার্মেসীতে ক্যাশমেমোর বিষয়ে জানতে চাইলে অধিকাংশ ব্যবসায়ীরা ক্যাশমেমো দেখাতে পারেনি । ঔষধ ব্যবসায়ীরা জানান, আমাদের কাছে যারা ওষুধ ক্রয় করে তাদের মধ্যে অধিকাংশ ক্রেতারা ক্যাশমেমো চায়না, যদি কোন ক্রেতা ক্যাশ মেমো চায় তাহলে আমরা দিয়ে থাকি।

ঔষধ ক্রয় করা ক্রেতা আবুল বাশার, সাইফুল ইসলাম নামের কয়েকজন ভোক্তা অভিযোগ করে বলেন, আমাদের নিয়মিত ঔষধ ক্রয় করতে হয়। আমরা যখন একটি ঔষধের ফাইল ও প্যাকেটজাত ঔষধ ক্রয় করি তখন তার গায়ে ঔষধের মূল্য লেখা দেখে তার দাম বুঝতে পারি। কিন্তু আমাদের অধিকাংশ ঔষধই পাতা বা স্টিভ হিসেবে ক্রয় করতে হয়, যেখানে কোন প্যাকেট থাকে না। যে কারনে ঐ ঔষধের প্রকৃত মূল্য সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না।

যারফলে ভোক্তাদের একই ঔষধ এক এক ফার্মেসীতে ভিন্ন ভিন্ন মূল্য ক্রয় করতে হয় বলেও তারা অভিযোগ করেন। একি ঔষধ একেক জায়গায় একেক ধরনের দাম রাখায় ক্রেতারা প্রতারিত হচ্ছে বলে অভিযোগ করেন অধিকাংশ ভোক্তারা। মাহফুজ নামে এক ব্যবসায়ী জানান একটি ঔষধের দোকান থেকে ১ হাজার টাকার ঔষধ ক্রয় করার পর প্রয়োজন না হওয়ায় কিছু ঔষধ ফেরত দিতে গেলে তখন সঠিক মূল্য ফেরত না পাওয়ার অভিযোগ করেন।

সচেতন ক্রেতারা আরো অভিযোগ করেন, কিছু কিছু নিম্নমানের ওষুধ কোম্পানির ওষুধ গায়ের রেটে অনেক মূল্য লেখা থাকে। এ সকল নিম্নমানের কোম্পানির ওষুধ বিক্রি করলে অনেক বেশি লাভ। তাই অনেক ব্যবসায়ীরা সহজ সরল মানুষের কাছে এই ওষুধগুলো বেশি বিক্রি করে।
এ ব্যাপারে পিরোজপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক দেবাশীষ রায় বলেন, সকল ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশমেম থাকা বাধ্যতামূলক । ভোক্তা চাওয়ার মাত্রই ক্যাশ মেম দিতে বাধ্য থাকিবেন। কোন ব্যবসায়ী ক্যাশ মেমোর দিতে অস্বীকার করার অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৩১:০০   ১৬০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ