ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে নদীতে ভেসে গেলো কৃষকের তরমুজ

রাঙ্গাবালীতে নদীতে ভেসে গেলো কৃষকের তরমুজ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬


 রাঙ্গাবালীতে নদীতে ভেসে গেলো কৃষকের তরমুজ
পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রলার নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা বিপুল পরিমাণ তরমুজ নদীর স্রোতে ভেসে গেছে। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।
রোববার,১৫ মার্চ বিকেলে চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা স্লুইসঘাট এলাকা থেকে পাশ্ববর্তী গলাচিপা উপজেলা যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বাজারজাত করার উদ্দেশে মিলন খানের মালিকানাধীন ট্রলারে করে তরমুজ চাষি ইলিয়াস গাজী তরমুজ পরিবহন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীপথে কিছুদূর যাওয়ার পর হঠাৎ ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা তরমুজগুলো পানিতে পড়ে গিয়ে নদীর স্রোতে ভেসে যেতে শুরু করে। ঘটনার সময় আশপাশে থাকা অন্যান্য ট্রলারের লোকজন দ্রুত এগিয়ে এসে পানিতে ভেসে যাওয়া তরমুজ উদ্ধারের চেষ্টা করেন। তারা বেশ কিছু তরমুজ উদ্ধার করতে সক্ষম হলেও অধিকাংশ তরমুজ নদীর স্রোতে ভেসে যায়।
স্থানীয় তরমুজ চাষীরা জানান, এ ঘটনায় কৃষক ইলিয়াস গাজীর ব্যাপক ক্ষতি হয়েছে। তরমুজ বিক্রির জন্য তিনি সেগুলো নদীপথে গলাচিপা নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ট্রলারডুবির ঘটনায় তার উৎপাদিত তরমুজের বড় একটি অংশ নদীতে ভেসে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা হলেন মো. আসাদুজ্জামান, একটি ভিডিওতে দেখেছি, তরমুজসহ একটি ট্রলার ডুবে গেছে। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৩   ১৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ