ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঈদের ছুটিতে গ্রামে এসে নদীতে ডুবে প্রাণ গেলো শিশুর

ঈদের ছুটিতে গ্রামে এসে নদীতে ডুবে প্রাণ গেলো শিশুর


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬


 ঈদের ছুটিতে গ্রামে এসে নদীতে ডুবে প্রাণ গেলো শিশুর

পটুয়াখালী: ঈদের ছুটি কাটাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে পানিতে ডুবে হুসাইন আদনান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার,১৫ মার্চ বিকেল ৪টার দিকে পটুয়াখালী শহরের পটুয়াখালী সেতু সংলগ্ন মাঝগ্রাম এলাকার লাউকাঠি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাঝগ্রাম এলাকার মামুন তালুকদার ও উম্মে হাবিবা দম্পতির বড় ছেলে। পরিবারসহ দীর্ঘদিন ধরে তারা ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন। সেখানে একটি মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো আদনান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে আসে আদনান। রোববার দুপুর আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির সামনের নদীতে নোঙর করা একটি ট্রলারে ওঠে সে। এসময় সেখান থেকে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় আদনান। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে নিহতের পরিবারের অভিযোগ, ট্রলারে থাকা কয়েকজন শিশু আদনানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানের পর নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:২২   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ