ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬


কাউখালীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা

পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, সোমবার (১৬ মার্চ) বিকাল তিনটায় উপজেলা পরিষদের হল রুমে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রলয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার সুব্রত কর্মকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন,বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।

নুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি বলেন, সততার সাথে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, কাজের গতি বাড়াতে হবে। সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুষ্কৃতকারীরা এলাকায় থাকতে পারবে না।

সরকারের কোন সম্পদ যেন অপচয় না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩৭ নং শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন ও উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৪৪   ৪৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ