ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মহম্মদপুরে খাল খনন উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

মহম্মদপুরে খাল খনন উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬


 মহম্মদপুরে খাল খনন উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

মাগুরা: দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১ টায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়োনের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খাল খননের উদ্যোগ নিয়েছেন। খাল খনন করলে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল দেশ ব্যাপী খাল খনন। দেশব্যাপী খাল খনন করা হলে কৃষক ইরি রোরো ধানের মৌসুম সহজেই সেচ দিতে পারবে। খালে সারা বছর পানি থাকলে কৃষক সঠিক সময় তার ফসলের ক্ষেতে পানি দিতে পারবে। তাই সারাদেশে চল্লিশটি জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে।
অনুষ্ঠানের মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহিনুর জামান,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি’র সদস্য মিথুন রায় চৌধুরী প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে। তার মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬ টি খাল ২১.৭ মিটার খনন করা হবে। এর মধ্যে মহম্মদপুরের নারায়াণপুরের খালটি ৯৫৫ মিটার খনন কাজের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:১৪   ২৮২ বার পঠিত  | ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ