ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় মোটরসাইকেল চুরি মামলার প্রধান আসামী গ্রেফতার

কাঁঠালিয়ায় মোটরসাইকেল চুরি মামলার প্রধান আসামী গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


 কাঁঠালিয়ায় মোটরসাইকেল চুরি মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মোটর সাইকেল চুরি মামলার প্রধান আসামী রিয়াজুল হক (৪০) কে গ্রেফতার করে কোর্টে চালান করেছে পুলিশ। গত সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিয়াজুল হক (৪০) উপজেলার দক্ষিন শৌলজালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামের সৈয়দ এনামুল হক ও ইউপি মেম্বার সৈয়দ আবদুল কাইয়ুমের সাথে পারিবারিক বিষয়ে দ্বন্ধ চলছে মামলার আসামী রিয়াজুল হকের।

এ বছরের ২২ জানুয়ারী সকালে সৈয়দ এনামুল হক ব্যবসার কাজে আপন ভগ্নিপতি ইউপি মেম্বার সৈয়দ আবদুল কাইয়ুমের মটর সাইকেল নিয়ে ঢাকায় রওনা হয়। স্থানীয় সেন্টারের পৌছালে আসামীরা পথরোধ করে তার ওপর হামলা চালায়। এসময় আসামীরা নগদ টাকা এবং মটর সাইকেলটি নিয়ে যায়।

এ ঘটনায় গত ৯ ফের্রুয়ারী রাতে সৈয়দ এনামুল হকের বোন ইউপি মেম্বার সৈয়দ আবদুল কাইয়ুমে স্ত্রী রাবেয়া আক্তার বাদী হয়ে রিয়াজুল হকসহ ৬জনকে আসামী করে থানায় একটি মামলা করেন।
থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, মামলার প্রধান আসামী রিয়াজুল হককে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:৪৭   ১৪০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ