ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প সদরপুরে দুই খাল পুনঃখননের উদ্বোধন

কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প সদরপুরে দুই খাল পুনঃখননের উদ্বোধন


সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প সদরপুরে দুই খাল পুনঃখননের উদ্বোধন
ফরিদপুর: সদরপুর উপজেলায় দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
উদ্বোধণ শেষে ইউএনও শরীফ শাওনের সভাপতিত্বে স্থানীয়দের সাথে আলোচনা সভায় এমপি বলেন, সদরপুরে দুটি খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, খাল খননের পড়ে ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং স্থানীয় কৃষকরা এর সুফল পাবেন।
সদরপুর পিআইও অফিস সূত্রে জানা যায়, দেশব্যাপী নদী-নালা-খাল,জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর অংশ হিসেবে সদরপুর উপজেলার “দড়িকৃষ্ণপুর কাটাখালের ব্রীজ হতে ভূবনেশ্বর নদী অভিমুখী খাল। যার প্রস্তাবিত ব্যয় মূল্য ১কোটি ২০লক্ষ টাকা, দূরত্ব সাড়ে চার কিলোমিটার, ও লোহারটেক ব্রীজ হতে শ্রীরামদি রাজার পর্যন্ত” খালটির ব্যয় মূল্য ১কোটি ১০লক্ষ টাকা, দূরত্ব চার কিলোমিটার হিসেবে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদনপত্র পেলে খাল খননের কাজ শুরু হবে। এ কাজে নারী পুরুষ শ্রমিক হিসেবে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুন নাহার,কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান,সদস্য সচিব কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সস্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিএনপির নেতৃবৃন্দরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:৩০   ১১৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ