ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলার ঢালচরে টর্নেডোর তান্ডবে অর্ধশত ঘর বিধ্বস্ত

ভোলার ঢালচরে টর্নেডোর তান্ডবে অর্ধশত ঘর বিধ্বস্ত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


 ভোলার ঢালচরে টর্নেডোর তান্ডবে অর্ধশত ঘর বিধ্বস্ত
ভোলা: চরফ্যাসনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে আকস্মিক টর্ণোডোতে প্রায় অর্ধশত ঘর বাড়ি ও মৎস্যঘাট বিধবস্তের খবর পাওয়া গেছে।তীব্র বাতাশের তোড়ে উপড়ে গেছে গাছগাছালী। গাছ উপড়ে চাপা দিয়েছে বসত ঘর। ভাঙা ঘরের নিচে চাপা পরে প্রায় ১০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে জানাগেছে।
সোমবার দিবাগত গভীর রাতে চরফ্যাসনের দক্ষিণ উপকুলীয় এলাকার বিচ্ছিন্ন পর্যটন দ্বীপ ঢালচরে টর্নেডোর তান্ডবে অর্ধশত ঘর বিধ্বস্তের ঘটনা ঘটে।

যদিও উপজেলা প্রশাসনের দাবী ১০/১২ বসত ঘর সম্পুর্ন বিধ্বস্ত হলেও আংশিক বিধ্বস্তের সংখ্য প্রায় অর্ধশত হতে পরে। ক্ষয়ক্ষতির তালিকা শেষে গৃহহারাদের সরকারি সহায়তায় আনার প্রস্ততি চলছে। তবে স্থানীয়দের দাবী বিধ্বস্তের স্যংখ্যাই প্রায় অর্ধশত। আশিংক প্রায় দুই শতাধিকের বেশি হবে।

ঢাল চরের বিধ্বস্ত ঘর মালিক মো. হাসান জানান, রাতে ঘরের যার যার মতো শুয়ে বসে ছিলেন। কিছু বুঝে উঠার আগেই যাহার উপর থেকে ঘরটি উড়ে যায় । মুহূর্তে মধ্যে ঘরের ঘরের চকি- বিছানাসহ অন্যান্য মালামাল উড়েগেছে। ঝড়ের পর শুন্যভিটা পড়ে থাকলেও এই ভিটায় যে ঘর ছিল এমন কোন চিহ্ন নেই।

পূর্ব ৬ নং ঢালচর ছালাউদ্দিন জানান, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। হঠাৎ শুরু হয় বাতাশের তীব্রতা। কিছুক্ষনের মধ্যেমেই হুরমুড় করে উড়ে গেলে
তাদের বসত ঘরটি। পুরো ঘরটি ভিটির বাইরে পড়ে আছে। শুন্য ভিটায় পড়ে আছে পরিবারের সদস্যরা। তাদের ডাক চিৎকারে ছুটে গিয়ে তিনি তাদের উদ্ধার করেন।

ঢাল চরের বাসিন্ধা সিদ্দিক ও ফারুক বাতান জানান, আকষ্মিক বাতাসের চাপে মাথার উপরের ঘর ভিটায় মিশে যায়। স্বামী-সন্তানসহ ঘরের নীচে চাপা পড়েন তিনি। কয়েক মিনিট স্থায়ী এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বসত ঘরটি। তাদের বাড়ির ১৩ সদস্যের মধ্যে ৫ জনই ঘরচাপা পড়ে আহত হয়েছেন।

ঝড়ে ক্ষতিগ্রস্ত হাসান, ছালাউদ্দিন, সিদ্দিক ও ফারুক বাতানের মতো অর্ধশত পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে। রাত পেরিয়ে বিকাল হলে সরকারী কোন সহযোগীতা না পেয়ে শুন্য ভিটায় অনাহারে দিন কাটছে তাদের। দ্রুত সরকারী সহায়তার দাবী জানান ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহাকারী করিশনার (ভুমি) এমাদুল হোসেন জানান, ক্ষয়ক্ষতির তালিকা শেষে গৃহহারাদের সরকারি সহায়তায় আনা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৯:২৫   ১৫০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ