ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই

কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬


 কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই

পটুয়াখালী: বাউফল পৌর শহরে গ্রাহক পরিচয়ে গতিরোধ করে এক কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের বিতরণ কর্মী গুরুতর আহত হন। মঙ্গলবার,১৭ মার্চ রাত ৮টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়ক (বুলবুলি রোড) এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাকিবুল হাসান জানান, গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে দিতে যাওয়ার পথে দুই ব্যক্তি নিজেদের পারসেল গ্রহণকারী পরিচয় দিয়ে তার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে একাধিকবার ছুরিকাঘাত করে এবং কুরিয়ার বিলের ৮৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, এ ঘটনার তিন দিন আগে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও বাংলাবাজার এলাকায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:২৫   ১৫৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ