ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে র‍্যাব-ভোক্তা অধিকারের যৌথ অভিযান, জরিমানা

পটুয়াখালীতে র‍্যাব-ভোক্তা অধিকারের যৌথ অভিযান, জরিমানা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬


পটুয়াখালীতে র‍্যাব-ভোক্তা অধিকারের যৌথ অভিযান, জরিমানা

পটুয়াখালী: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, পরিবহন খাতে সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং যাত্রীদের হয়রানি বন্ধে পটুয়াখালী সদর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৮।
মঙ্গলবার,১৭ মার্চ স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান-এর নেতৃত্বে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়ার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পটুয়াখালী সদর থানাধীন সদর রোড এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালে তদারকি করা হয়। এ সময় পরিবহনে নির্ধারিত ভাড়া বাস্তবায়ন, বাস কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন, টিকিট কালোবাজারি রোধ এবং যাত্রীদের হয়রানি বন্ধে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারায় জরিমানা করা হয়।
র‍্যাব জানায়, ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টি, মলম পার্টি, চোরচক্র এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
র‍্যাব আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:৩৬   ১২৮ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ