ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ও শাড়ি বিতরণ

কাউখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ও শাড়ি বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬


কাউখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ও শাড়ি বিতরণ

পিরোজপুর: কাউখালীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপকার ভোগীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। উপকারভোগী বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ভোগীদের মধ্যে যাচাই-বাছাইর মাধ্যমে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০০জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়। এরমধ্যে ২০০ জন উপকারভোগীদের প্রত্যকে নগদ এক হাজার টাকা ও ২০০ জন উপকারভোগীদের প্রত্যেককে একটি করে শাড়ি/থ্রি পিস বিতরণ করা হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর নির্দেশনা মোতাবেক উপকারভোগীদের মাঝে নগদ অর্থ,শাড়ি ও থ্রি পিস বিতরণ করা হয়।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের সাধারণ মানুষের পাশে আছেন। কেউ যেন অনাহারে বা কষ্টে না থাকে, সেজন্য সরকারি সহায়তা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর এই উপহার আপনাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দেবে। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:৫২   ৯৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ