ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি, থানায় জিডি

কয়রায় সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি, থানায় জিডি


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬


কয়রায় সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি, থানায় জিডি

খুলনা: কয়রা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও এলাকা ছাড়ার চাপ দেওয়ার অভিযোগ উঠেছে বহিষ্কৃত এনসিপি নেতা গোলাম রব্বানীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

জিডিতে সাংবাদিক তারিক লিটু উল্লেখ করেন, তিনি দৈনিক আমার সংবাদ পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি এবং কয়রা সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সামাজিক সমস্যার বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন।

জিডির তথ্যমতে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সম্প্রতি তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সড়ক নির্মাণকাজে অনিয়ম এবং কয়রা প্রতিবন্ধী বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। এসব সংবাদ প্রকাশের পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি পেতে থাকেন।

অভিযোগে বলা হয়, বহিষ্কৃত এনসিপি নেতা গোলাম রব্বানী তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে সাংবাদিক তারিক লিটুকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তাকে কয়রা এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। অন্যথায় তাকে ‘মব’ তৈরি করে মারধর করা হবে এবং মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে গোলাম রব্বানী সাংবাদিকের নিজ বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার পরিবারের সদস্যদেরও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। এতে পরিবারটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাংবাদিক তারিক লিটু জিডিতে উল্লেখ করেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আশঙ্কা করছেন, যে কোনো সময় তার ওপর সশস্ত্র হামলা বা প্রাণনাশের চেষ্টা হতে পারে। বিশেষ করে কয়রা বাজার এলাকায় তাকে দেখলে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরেরও হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ রয়েছে। এতে তিনি পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও জানান। এমতাবস্থায়, নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুমকিদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুর রহমান বলেন,ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।

উল্লেখ্য, গোলাম রব্বানী ২০২৫ সালের রমজান মাসে চাঁদাবাজির অভিযোগে এনসিপি থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:০৬   ৮০ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
পাইকগাছায় বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ
ভেড়ামারায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ভেড়ামারায় বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে রেখে বালি কাটার উৎসব



আর্কাইভ