ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উদযাপন

পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উদযাপন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ ২০২৬


 পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উদযাপন
পটুয়াখালী: মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামে আজ প্রায় ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। জেলার সদর উপজেলার বদরপুর গ্রামে এদের মধ্যে প্রায় দুই হাজার মানুষ প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ পালন করছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।
বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে এই অঞ্চলের মুসল্লিরা একদিন আগে রোজা শুরু করেন এবং ঈদ উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতর পালন করছেন।
জেলার যে ৩৫টি গ্রামে আগাম ঈদ উদযাপন করা হচ্ছে, তার মধ্যে গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া ও মৌডুবি; দুমকি উপজেলার দক্ষিন দুমকি,বাউফল উপজেলার মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলাখালী, কনকদিয়া ও আমিরাবাদ; কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া, ইটবাড়িয়া এবং শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া ও দক্ষিণ দেবপুর উল্লেখযোগ্য।
জানা গেছে, এসব গ্রামের মুসল্লিরা হানাফি মাজহাব অনুসরণ করলেও কাদেরিয়া তরিকার ভক্ত। তাদের বর্তমান পীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহ সুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী। স্থানীয়দের মতে, ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক অনুসরণের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে তারা এ প্রথা পালন করে আসছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৪৫   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ