ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সৌদির সঙ্গে মিল রেখে দুমকিতে ঈদের নামাজ আদায়

সৌদির সঙ্গে মিল রেখে দুমকিতে ঈদের নামাজ আদায়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ ২০২৬


সৌদির সঙ্গে মিল রেখে দুমকিতে ঈদের নামাজ আদায়
পটুয়াখালী: সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার একটি গ্রামের মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শুক্রবার ২০শে মার্চ সকাল ৮টায় উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তালুকদার বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের ইমামতি করেন মাও: মনিরুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরেই ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও ১০০জন মুসল্লি এই ঈদের জামাতে অংশ নেন। আগে ঈদের জামাত আয়োজনের জন্য থানা থেকে অনুমতি নিতে হতো। এখন শুধু মোবাইলেই জানিয়ে দিই। প্রথম দিকে একটু ভয় লাগত, এখন আর সেই ভয় নেই।
স্থানীয় মুসল্লি সাব্বির আহমেদ বলেন, গত ৩৫ বছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।
আয়োজক কমিটির জালাল আহমেদ তালুকদার বলেন, ওআইসিসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম আজ ঈদ উদ্‌যাপন করছেন। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তাঁর দেখানো পথেই ঈদ উদযাপন করছি।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম ঈদুল ফিতরের ত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:১৫   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ