ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষ কাজের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষ কাজের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ ২০২৬


 সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষ কাজের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

নেত্রকোনা: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেছেন, “আমি নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আমার কোনো ভুল হলে আপনারা লেখনীর মাধ্যমে গঠনমূলক সমালোচনা করবেন—আমি নিজেকে শুধরে নেব।”

বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের পর কলমাকান্দা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমরা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে—সত্য ও ন্যায়ের পক্ষে’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১নং সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট। এছাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। যেখানে অন্যায়-অনিয়ম হবে, তা তুলে ধরা আপনাদের নৈতিক দায়িত্ব। নির্ভয়ে, স্বাধীনভাবে এবং বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করুন। আমি চাই না আপনারা আমার মুখের দিকে তাকিয়ে সত্য বলা থেকে বিরত থাকুন। আপনাদের কলম শক্তিশালী হলে সমাজ ও রাষ্ট্র শক্তিশালী হবে।”

কলমাকান্দা প্রেসক্লাবের নিজস্ব ভবনের অভাবের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “উপজেলা প্রশাসন ও এসিল্যান্ডের সঙ্গে কথা বলে খাস বা বেদখল হওয়া জমি লিজের মাধ্যমে উদ্ধার করে প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী ও আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সেখানে লাইব্রেরি ও সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।”

সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা অনুদান, ভিজিএফ চাল ও অন্যান্য সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। দুর্গাপুরে ইমাম সমিতি, সাংবাদিক ও সুশীল সমাজের সমন্বয়ে কোর কমিটির মাধ্যমে স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে—কলমাকান্দাতেও একই ব্যবস্থা চালু করা হবে।”
তিনি আরও বলেন, “দুস্থ মানুষের হক নষ্ট করা যাবে না। রাষ্ট্রের টাকা জনগণের টাকা। সাংবাদিক, ইমাম ও সুধীসমাজের সমন্বয়ে একটি কমিটি করে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে সহায়তা পৌঁছে দিতে হবে।”

পরিশেষে ডেপুটি স্পিকার আগামী ৬ এপ্রিল সাংবাদিকদের নিয়ে একটি বিস্তৃত আলোচনা সভার ঘোষণা দেন এবং সমাজ সংস্কারে ‘আমি’ নয়, ‘আমরা’ হয়ে কাজ করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৪০   ১৩৭ বার পঠিত  |   







প্রধান সংবাদ থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী



আর্কাইভ