ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ধর্মীয় অনুশাসনে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ধর্মীয় অনুশাসনে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ ২০২৬


মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ধর্মীয় অনুশাসনে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান ডেপুটি স্পিকারেরনেত্রকোনা: কলমাকান্দায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কলমাকান্দা সদর ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং মো. ফেরদৌস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে।” তিনি বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “গত ১৫-২০ বছর দেশে কার্যকর বিরোধী দল ছিল না, জাতীয় সংসদ রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল—যার ফলে ফ্যাসিবাদের উত্থান ঘটে।”

তিনি আরও বলেন, “হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এটিকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ দিতে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।”
ডেপুটি স্পিকার বলেন, “বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ও বিরোধী দল—এই দুই শক্তির সমন্বয়ে জবাবদিহিতা নিশ্চিত হয়। গঠনমূলক সমালোচনা দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়।”
ভবিষ্যতের বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। মসজিদ ও মন্দিরভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমে ধর্মীয় অনুশাসনের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।”
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল আছে। প্রশাসন কাজ করছে—এ ক্ষেত্রে জনগণকেও সহযোগিতা করতে হবে।” তিনি বিপথগামী তরুণদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৪৪   ৬৬ বার পঠিত  |   







প্রধান সংবাদ থেকে আরও...


আওয়ামী লীগ সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল
এনবিআরকে প্রধানমন্ত্রী বাজেট নিম্ন-মধ্যবিত্তকে যাতে চাপে না ফেলে
গণভোট বাস্তবায়নে ‘আন্দোলন’ প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত
আঙুর রাসায়নিকমুক্ত করুন ঘরোয়া উপায়ে
ত্বকের উজ্জ্বলতা বাড়াবে শসার ৬ ফেসপ্যাক



আর্কাইভ