ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে আহত ১০

দোহারে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে আহত ১০


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬


 দোহারে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে আহত ১০

ঢাকা: দোহারে বেপরোয়া মটর সাইকেল চালিয়ে তিন মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কর্মকর্তা মো.রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, মটর সাইকেল দূর্ঘটনায় আহতদের মধ্যে গুরুত্বর আহত অবস্তায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১মার্চ) দোহারে সড়ক দুর্ঘটনায় উপজেলার বাস্তা গ্রামের নান্নু মিয়ার ছেলে বখাটে আব্দুর রহমান (১৯), একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে সিয়াম (১২) ও বড় বাস্তা গ্রামের মিন্টুর ছেলে জিহাদ (২৮) মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হউন।
এ সময়ে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও আব্দুর রহমান ও সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সুত্রে আরও জানা যায়, শনিবার বেলা ১১টার পর থেকে আরও ৭জনকে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানান।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক জানান, দোহারে বেপরোয়া মোটরসাইকেল এক্সিডেন্টে ঘটনা হরহামেশাই ঘটছে। ঈদের আগে থেকেই চেকপোস্ট বসানো হয়েছে। প্রতিদিনই হেলমেট, কাগজপত্র বিহীন মোটরসাইকেল আটক করা হচ্ছে। কাউকে জরিমানা, কাউকে সতর্কবার্তা আবার কারো রেজিষ্ট্রেশন ফি ব্যাংকে জমা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়াও এখানকার উঠতি বয়সের ছেলেরা মোটরসাইকেলের সাইলেন্সার মডিফাইড করার ফলে উচ্চ শব্দে চলাচল করে।এটা বেশির ভাগই দুষ্ট প্রকৃতির বখাটে টাইপের। নিয়মিত অভিযান আরও বৃদ্ধি করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০৯:১৫   ২৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ