ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফ্যাসিস্ট আচরণ করলে ছাড় নয়: কায়সার কামালের কঠোর বার্তা

ফ্যাসিস্ট আচরণ করলে ছাড় নয়: কায়সার কামালের কঠোর বার্তা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬


ফ্যাসিস্ট আচরণ করলে ছাড় নয়: কায়সার কামালের কঠোর বার্তা

নেত্রকোনা: দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের পথ পেরিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিস্ট আচরণের স্থান নেই—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন পরিষদ হলরুমে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আমি নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। কেউ যদি অতীতের মতো দমন-পীড়নের রাজনীতি করতে চায়, তবে ছাড় দেওয়া হবে না।”

বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন সমাজ গড়তে জনপ্রতিনিধিদের সততা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই। আইনের শাসন নিশ্চিত করতে সবাইকে সমানভাবে জবাবদিহির আওতায় আসতে হবে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক বার্তা দেন— “ফ্যাসিস্টদের পথ অনুসরণ করলে কেউ রেহাই পাবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে, আর আইনের চোখে সবাই সমান।”

অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হিন্দু, মুসলিম, গারো, হাজংসহ সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই গড়ে উঠবে মানবিক ও উন্নত কলমাকান্দা-দুর্গাপুর। উন্নয়ন শুধু অবকাঠামোয় সীমাবদ্ধ থাকবে না, বরং মানুষের জীবনমানের উন্নয়নই হবে মূল লক্ষ্য।
তিনি আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাদের শিশুরা যেন সুস্থ পরিবেশে বেড়ে উঠে, শিক্ষিত হয়ে ভালো জীবন গড়তে পারে—সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”

ইউপি চেয়ারম্যান ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদিবাসী নেতা অনিমেষ সাংমা, নারী নেত্রী করুনা সাংমা,উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কলি আক্তার, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. আ. লতিফ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আ. বারি বারেক, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্যের এই আয়োজন হয়ে ওঠে জনসম্পৃক্ততার এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২৯:৫৯   ১২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ