ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

দোহারে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬


 দোহারে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ঢাকা: দোহার উপজেলায় বিরোধের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধা উপজেলার ডাইয়াগজারিয়া এলাকার আব্দুল গনি মিয়ার স্ত্রী সালমা বেগম(৬০)।

রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ডাইয়াগজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী আব্দুল গনি মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচাতো ভাই আব্দুল মান্নান এর সাথে দীর্ঘদিন পারিবারিক দ্বন্দ চলছিলো।
তারই জেরে রোববার কথা কাটাকাটির এক পর্যায়ে তার চাচাতো ভাই আব্দুল মান্নানের ছেলে আব্দুস সালাম,আব্দুল মান্নান নিজে
তার ভাতিজা জোবায়ের ও চাতক আক্তার মিলে মারধর করে। এসময় আব্দুল গনির আত্মচিৎকারে তার স্ত্রী সালমা বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুত্বর আহত করেন। একপর্যায়ে বৃদ্ধা সালমা বেগম মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সালমা বেগমের ভাই, ইদ্রিস আলী খান বলেন, আমার বোনকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করতে গেলে বাড়িতে কাউকেও পাওয়া যায় নাই। ধারনা করা হচ্ছে সালমা বেগমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে লাশের প্রাথমিক সুরতহাল শেষ করা হয়েছে। ময়না তদন্তের জন্য ঢাকায় প্রেরণ প্রক্রিয়াধীন। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:৩৭   ২৫২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ