ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬


কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

পিরোজপুর: কাউখালীতে গাবখান নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে করতে গিয়ে হাফেজ মো: আশরাফুল আলম (১৭) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল।

জানা গেছে,সোমবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া এলাকায় নদীতে গোসলের সময় গাবখান নদীর স্রোতের তলিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজ মাদরাসার ছাত্র আশোয়া গ্রামের বশির উদ্দিন ফরাজীর ছেলে। সে তার বাবা মায়ের সাথে ঢাকাতে বসবাস করে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে এসে গাবখান নদীতে গোসল করতে নদীতে নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শী জানান, হাফেজ মো: আশরাফুল আলম ও তার সাথে বাড়ির কয়েকজন সদস্য তাদের বাড়ির সামনে ঘাটে গাবখান নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। তাকে স্থানীয় ভাবে অনেক খোঁজাখুঁজি করা হলে তাকে পাওয়া যায়নি

কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:২৭   ২১৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ