ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিদ্যুতায়িত হয়ে তরুনের মৃত্যু, আহত ১

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে তরুনের মৃত্যু, আহত ১


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬


লালমোহনে বিদ্যুতায়িত হয়ে তরুনের মৃত্যু, আহত ১

ভোলা: লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হওয়া মামাকে বাঁচাতে গিয়ে মো. সোহাগ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেংগুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার মো. কাঞ্চন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সোহাগের মামা মো. মিজান (২৮)। তিনি বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোহাগ মিজানের চাচাতো বোনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ বসতঘরের পাশে থাকা রেইনট্রি গাছের ডাল কাটেন মো. মিজান। ওই ডালটি পাশে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন মিজান। তাকে বাঁচাতে ছুটে যান মো. সোহাগ। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাদের দু’জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। সেখানের কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৩৪   ১০৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫



আর্কাইভ