ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গৃহকর্মী নিহতের ঘটনায় মামলা

সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গৃহকর্মী নিহতের ঘটনায় মামলা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬


 সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গৃহকর্মী নিহতের ঘটনায় মামলা

পাবনা: সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক গৃহকর্মী নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়নের রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং ভিটবিলা গ্রামের ইসলাম খাঁ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।এতে চায়না খাতুন নামে এক গৃহকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন। গুরুতর আহত ওই ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত গৃহকর্মীর নাম চায়না খাতুন (৪৫)। তিনি ওই গ্রামের শুকুর খাঁর স্ত্রী।

এ ঘটনায় গৃহকর্মী চায়না খাতুনের স্বামী আব্দুস শুকুর খা বাদি হয়ে মঙ্গলবার সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ভিটবিলা পশ্চিমপাড়া বাজার এলাকা ও পুর্বপাড়া এলাকার দুই পক্ষের ছেলেদের মধ্যে গতরাতে ঝামেলা হয়। সেই ঘটনার পর পূর্বপাড়ার লোকদের (রাজা গ্রুপের) পশ্চিমপাড়া বাজারে যেতে দেবে না বলে ঘোষণা দেয় পশ্চিমপাড়া এলাকার (ইসলাম গ্রুপের) লোকজন।

এদিন সকালে লাঠিসোঁটা নিয়ে পাহারা বসায় তারা এবং বাজারে যাওয়া পুর্বপাড়ার লোকদেরকে ফিরিয়ে দেয় পশ্চিমপাড়া লোকজন। পরে পূর্বপাড়ার লোকজন একজোট হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পূর্বপাড়ার লোকদের ওপর হামলা চালায়। এ সময় গুলিতে গৃহকর্মী চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান।পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ মঙ্গলবার জানান, এ ঘটনায় গৃহকর্মী চায়না খাতুনের স্বামী আব্দুস শুকুর খা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার ভিত্তিতে পুলিশ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:২১   ১০১ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার



আর্কাইভ