ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ৫

লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ৫


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ ২০২৬


লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলা, আহত ৫

ভোলা: লালমোহন উপজেলায় নিজ জমিতে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম লালমোহন থানায় মামলা দায়ের করেছেন। গত বুধবার (১৮ মার্চ) উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যপেশকার হাওলার নর্দা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। রহিমা বেগম জানান, গত বুধবার (১৮ মার্চ) আমাদের ভোগদখলীয় জমিতে আমরা ঘর উত্তোলন করছিলাম। ওইদিন দুপুরে পাশ্ববর্তী তৈয়ব, তাহের, ছালাউদ্দিন, রোজিনা, ফিরোজসহ কয়েকজন এসে আমাদের ঘর উত্তোলন করতে বাধা দেন। তারা আমাদের জমি তাদের দাবি করেন।

এ নিয়ে তাদের সঙ্গে আমাদের আগে থেকেই বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিসও হয়েছে। কিন্তু তারা জোর করে আমাদের জমি দখল করতে চাচ্ছেন। বুধবার আমাদের জমিতে আমরা ঘর উত্তোলন করতে গেলে তারা বাধা দিলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় মো. ইউসুফ, রায়হান, পারভীন, নুরনাহার ও আমি নিজে আহত হই। ইউসুফ ও রায়হানের মাথায় এবং আমার হাতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কতর্ব্যরত চিকিৎসক ইউসুফ ও রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ভোলা হাসপাতালে রেফার্ড করেন।

অভিযোগের ব্যাপারে মো. তৈয়ব বলেন, আমরা তাদের মারধর করিনাই। তারা ঘর উঠানোর জন্য টিন আনতে গিয়ে আঘাত পেয়েছে। তারা জোর করে আমাদের ৫০ বছরের ভোগদখলীয় জমিতে ঘর উত্তোলন করতেছিল। আমরা তাদেরকে ঘর উত্তোলন করতে বাধা দিই। এর বেশি কিছু ঘটেনি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:২৬   ৭৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ