ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরের ৫৮ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাটমোহরের ৫৮ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ ২০২৬


চাটমোহরের ৫৮ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাবনা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিকৃত চাটমোহরের ৫৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান শান্ত, চাটমোহর অধ্যক্ষ আব্দুর রহিম কালু, প্রধান শিক্ষক আর,কে,এম আব্দুর রব মিঞা, প্রধান শিক্ষক আবু সাঈদ, ডাক্তার ফরহাদ পারভেজ লিখন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, রেজাউল করিম, কৃতি শিক্ষার্থী রেদওয়ান করিম, আনিকা ইসলাম পুষ্প, ফাহিম আহমেদ স্নিগ্ধ প্রমুখ।

কৃতি শিক্ষার্থী ইয়াসিন মোল্লা জানান,আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি মানুষের জন্য যেন কাজ করতে পারেন সে লক্ষ্যে সবার দোয়া কামনা করেন।
আনিকা ইসলাম পুষ্প বলেন, শিক্ষাজীবন শেষ করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর আগে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন কলেজ,হাইস্কুল, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক সাংবাদিক, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুয়েট, ঢাবি, রাবি, রুয়েট, চবি, খুবি, রংপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, শাবিপ্রবি, জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ^বিদ্যালয় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে রেজিস্ট্রেশন কৃত ৫৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:৩৬   ১৫৭ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ