ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়া প্রেসক্লাবে নবাগত সদস্যেদের বরণ

কলাপাড়া প্রেসক্লাবে নবাগত সদস্যেদের বরণ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


 কলাপাড়া প্রেসক্লাবে নবাগত সদস্যেদের বরণ

পটুয়াখালী: “সত্যের ডাকে, আমরা একসাথে” এই স্লোগানকে সামনে রেখে কলাপাড়া প্রেসক্লাবের নবাগত সহযোগী সদস্যের বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রেসক্লাবের আয়োজনে এ বরণ অনুষ্ঠানের শুরুতে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ ও প্রেসক্লাবের যে সকল সদস্য মৃত্যুবরণ করছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অমল মু্খার্জী, সাবেক সভাপতি হুমায়ূন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু। এছাড়া নবাগত সহযোগী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার, উপজেলা প্রতিনিধি চঞ্চল সাহা, দৈনিক দিনকাল পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মিরাজ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি (পায়রা বন্দর -কুয়াকাটা) ও স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো.ফরিদ উদ্দিন বিপু, দৈনিক কলমের কন্ঠের কলাপাড়া প্রতিনিধি ফোরকানুল ইসলাম, দৈনিক ভোরের সময় কলাপাড়া উপজেলা প্রতিনিধি সৈয়দ মো. রাসেল, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রতিদিনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ফারাজি মো. ইমরান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অর্থ সম্পাদক মোঃ শরিফুল হক শাহিন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক নুরুল কবির ঝুনু, সদস্য এনামুল হক, সদস্য হাফিজুর রহমান হাফিজ, সাবেক দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু।

বক্তারা নবীন সদস্যদের প্রতি উদ্দেশ্য করে বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাবার আহ্বান জানান।

উল্লেখ্য কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সাধারণ পরিষদের মুলতবি সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে ভোট প্রদানের মাধ্যমে ২০ জন আবেদনকারীর মধ্যে ১২ জন সদস্য নির্বাচিত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৫:৩১   ২২৩ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ