ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গাছের ডালে ঝুলছিল কলেজ ছাত্রীর মরদেহ

গাছের ডালে ঝুলছিল কলেজ ছাত্রীর মরদেহ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬


গাছের ডালে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ

পটুয়াখালী: সদর উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোসাঃ জান্নাতি আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার,২৯ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলীখালী গ্রামে নিহতের বসতঘরের পেছনের একটি গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এশার নামাজ শেষে পরিবারের অন্যান্য সদস্যদের মতো পাশের কক্ষে ঘুমাতে যান জান্নাতি। তবে রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে যান, যা পরিবারের কেউ টের পাননি। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক সকাল ৭টার দিকে বাড়ির পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের মা নিলু বেগম বলেন, জান্নাতি রাতে কখন ঘর থেকে বের হয়ে গেছে আমরা দেখিনি। আমাদের পাশেই পর্দার কাপড় টানিয়ে ঘুমিয়েছিল। ফজরের সময়ও আমরা ওর জুতা দেখছি বিছানার নিচে। কিন্তু আমরা দেখিনি ঘরে ছিল কিনা। পরে সকালে খোঁজ না পেয়ে ৭টার দিকে দেখতে পাই, ওইখানে ওর লাশ। যেখানে ওর লাশ পাইছি, আমার মেয়ে এর আগে জীবনেও ওই জায়গায় যায় নাই। নিলুফা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। ওরে হত্যা করা হয়েছে। আমাদের জমিজমা নিয়ে ঝামেলা আছে। সেই শত্রুপক্ষেরই কেউ এমনটা করছে। আমরা এর বিচার চাই।
নিহতের নানি বলেন, আমরা এসে দেখি লাশ ঝুলন্ত অবস্থায় আছে। কিন্তু যেভাবে লাশ ঝুলন্ত আছে, তাতে এটা আত্মহত্যা মনে হয় না। জান্নাতির পা মাটিতে লেগে আছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫০:৩৩   ১৬২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ