ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬


কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

পিরোজপুর: কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এবং বিদ্যালয়ের জমিদাতা সদস্য এস.এম. আহসান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াদ মাহমুদ সিকদার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিজেইউএস প্রধান কার্যালয়ের (ভোলা) জুনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হাই , সিনিয়র অফিসার মিজানুর রহমান রকি , কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিটেটর টিটু চন্দ্র দে সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুয়ারা খানম, লিটন কৃষ্ণ কর, অসীম দাস, স্বপন বিশ্বাস, রাজলক্ষ্মী কুন্ডু, নাসরিন আক্তার, ভারতী সাহা, ফারহানা , রোজিনা খানম , নুরজাহান আক্তারী ও তন্বী সাহা ।
সরকারের আর্থিক সহযোগিতায় এবং উদ্যোক্তা সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সপ্তাহজুড়ে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হবে। উদ্বোধনের দিন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। কাউখালী উপজেলায় ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫ সহস্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় দুপুরের খাবার পাবে ।
বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে দারিদ্র্যপীড়িত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ফিডিং কর্মসূচি যা ২০২৫ সালের নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত চলবে । ফলে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়ার হার কমানো, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ, শারীরিক ও মানসিক বিকাশ এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে । এই কর্মসূচির উদ্দেশ্য হলো শুধুমাত্র ক্ষুধা মেটানো নয়, বরং একটি সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সহ বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, দেশের দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকার ১৬৫টি উপজেলার প্রায় ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে । বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর কারিগরি সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে ।
সপ্তাহে ৫ দিন ভিন্ন ভিন্ন পুষ্টিকর খাবার।

ফোর্টিফায়েড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, সিদ্ধ ডিম , ইউএইচটি (UHT) দুধ দেওয়া হয় । এর মধ্যে রবিবার ডিম-রুটি, সোমবার দুধ-রুটি, মঙ্গলবার বিস্কুট ও কলা এবং বুধবার ও বৃহস্পতিবার রুটি-ডিম প্রদান করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৩:০২   ৬৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ