ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ধানের কুড়াঁ কেনায় ১০০ টাকা কম দেয়ায় মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আমতলীতে ধানের কুড়াঁ কেনায় ১০০ টাকা কম দেয়ায় মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ ২০২৬


 আমতলীতে ধানের কুড়াঁ কেনায় ১০০ টাকা কম দেয়ায় মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বরগুনা: আমতলীতে ধানের কুড়া (ধানের খসি) ক্রয়ের ১শ’টাকা কম দেওয়া নিয়ে হামলায় গুরুতর আহত যুবক মো. সজিব আকন (২৩) চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মারা যাওয়া যুবক আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের আয়নাল আকনের ছেলে। ২১ মার্চ শনিবার তুচ্ছ বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের আয়নাল আকন একই গ্রামের সোনামিয়া প্যাদার নিকট থেকে ৮শ’টাকায় দুই মন ধানের কুড়া (খসি) ক্রয় করেন। আয়নাল আকন দুই মণ কুড়ায় ১শ’ টাকা কম দিতে চাইলে এ নিয়ে দু’ জনের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এসময় সোনা মিয়া প্যাদার লোকজনের দা ও লাঠি দিয়ে আয়নাল আকনের ছেলে নিহত সজিবসহ ৭-৮ জনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের সকলকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে সজিব আকনের অবস্থা গুরুতর হওয়ায় ২১ মার্চ শনিবার রাতেই তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভর্তি করা থেকে সে ওই হাসপাতালের আইসিইইতে ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় সজিব শনিবার (২৯ মার্চ) রাত দেড়টার সময় মারা যান। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামী জেল হাজতে রয়েছে।
নিহতের ভাই মো. হাসান বলেন, আমার বাবা আয়নালী আকন প্রতিবেশী মো. সোনা মিয়া প্যাদার নিকট থেকে ৮শ’ টাকায় দুই মণ ধানের কুড়া কিনে ১শ’ টাকা কম দিতে চাইলে সে এবং তার লোকজন আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি এ ঘটনার কঠিন শাস্তির দাবী জানাই।
নিহতের পিতা আয়নাল আকন কান্না জড়িত কন্ঠে বলেন, মোর পোলাডারে অরা এই ভাবে পিডাই মাইর‌্যা হালাইছে। মুই এহন অর মায়রে কি কইয়া ঠান্ডা করমু।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন জানান, মামলার ১ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ৮জন কোর্টের আদেশে জামিনে রয়েছে। ৪ জন পলাতক রয়েছে।পলাতক আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:৩৪   ১৮১ বার পঠিত  | ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ