ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে আলোর ফাঁদে পোকা দমন

ফুলপুরে আলোর ফাঁদে পোকা দমন


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ ২০২৬


ফুলপুরে আলোর ফাঁদে পোকা দমন

ময়মনসিংহ: কৃষি ভান্ডার হিসেবে খ্যাত ফুলপুরে ধানখেতে কীটনাশক ব্যবহার কমিয়ে আলোর ফাঁদে ধানের ক্ষতিকর পোকা দমনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদ্ধতির নাম আলোর ফাঁদ। ফসল সুরক্ষায় আলোর ফাঁদে ক্ষতিকর পোকা দমনের পাশাপাশি উপকারী পোকা শনাক্ত করে অবমুক্তি করতে সুবিধা হয়।

এরই মধ্যে ফুলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে এ বছর বোরো ধানে আলোক ফাঁদ স্থাপনের এক কর্মসূচি নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে এ উপজেলার ৫নং ফুলপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বোরো ধান খেতের পাশে বৈদ্যুতিক ও সৌর বিদ্যুতের আলোকফাঁদ স্থাপন করা হয়।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, আলোক ফাঁদে ধানের পোকা দমন পরিবেশবান্ধব পদ্ধতি।ধানখেত থেকে ৫০ থেকে ১০০ মিটার দূরে ফাঁকা জায়গায় বাঁশের খুঁটির সাহায্যে মাটি থেকে ২-৩ ফুট ওপরে একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে এর নিচে একটি পাত্রে ডিটারজেন্ট পাউডার অথবা কেরোসিন মিশ্রিত পানি রাখা হয়।

সন্ধ্যার পর এই আলোক ফাঁদের আলোয় আকৃষ্ট হয়ে ধানখেতের ক্ষতিকারক বিভিন্ন পোকামাকড় এসে পাত্রের পানিতে পড়ে মারা যায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু জানান,সন্ধ্যায় আলোক ফাঁদ স্থাপনের এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ধান পাকা পর্যন্ত তা চলতে থাকবে।তিনি আরও বলেন,ধানের জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় করতে আলোক ফাঁদের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৮:১৮:৫৮   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ