ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট,জনজীবন বিপর্যস্ত

কাউখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট,জনজীবন বিপর্যস্ত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


কাউখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট,জনজীবন বিপর্যস্ত

পিরোজপুর: কাউখালীতে জ্বালানি তেলের হাহাকার। তেলের তীব্র সংকট ও কৃত্রিম অভাব তৈরীর অপচেষ্টায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন তেলের দোকানে পর্যাপ্ত ডিজেল ও অকটেন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক এবং সেচ মৌসুমের কৃষকরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন তেলের দোকানে তেলের জন্য দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগীরা জানান, খুচরা বাজারে কিছু তেল পাওয়া গেলেও তা চড়া মূল্যে বিক্রি হচ্ছে।
এদিকে তেলের অভাবে অটোরিকশা, মোটরসাইকেল এবং পণ্যবাহী যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে।
স্থানীয় এক মোটরসাইকেল চালক জানান, পাম্প ঘুরেও অকটেন পাইনি। বাধ্য হয়ে অনেক বেশি দামে দোকান থেকে তেল কিনতে হচ্ছে। কৃষকদের দাবি দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে তাদের মাঠের ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলাররা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন তেলের এই কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এবং সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এদিকে সোমবার রাতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলার কলেজ মোড়ে মেসাস শাফিন ট্রেডার্স নামে একটি তেলের দোকানে অভিযান পরিচালনা করে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:০৭   ১১৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ