ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হাতিয়ায় হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


 হাতিয়ায় হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নোয়াখালী:মহান জাতীয় সংসদে ভুয়া ধর্ষণ ইস্যুতে বক্তব্য প্রদান এবং বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে নিয়ে মিছিল করে প্রতিবাদ জানান এবং বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানান।

মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীরা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন ও অশালীন বক্তব্য কখনোই প্রত্যাশিত নয়। তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসউদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত বলেন, ভুয়া তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য আবদুল হান্নান মাসউদের প্রতি আহ্বান জানান।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং তাদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:৫৪   ১৯২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ