ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » পটুয়াখালীতে বেড়েছে হামের প্রকোপ, ৩১ জনের নমুনা সংগ্রহ

পটুয়াখালীতে বেড়েছে হামের প্রকোপ, ৩১ জনের নমুনা সংগ্রহ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


পটুয়াখালীতে বেড়েছে হামের প্রকোপ, ৩১ জনের নমুনা সংগ্রহ

পটুয়াখালী: হামের উপসর্গ নিয়ে অন্তত ১২ জন শিশু ভর্তি রয়েছে। জায়গার স্বল্পতার কারণে তাদের শিশু ওয়ার্ডের বাইরে বিকল্প ওয়ার্ডে আলাদা করে (আইসোলেশনে) চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটুয়াখালীতে সংক্রামক রোগ হাম (মিজলস)-এর প্রকোপ বাড়তে শুরু করেছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি সন্দেহভাজন রোগীদের মধ্যে ৩১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৯ মার্চ পর্যন্ত এসব নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্তদের মধ্যে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও রয়েছেন, যারা হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
সোমবার,৩০ মার্চ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে অন্তত ১২ জন শিশু ভর্তি রয়েছে। জায়গার স্বল্পতার কারণে তাদের শিশু ওয়ার্ডের বাইরে বিকল্প ওয়ার্ডে আলাদা করে (আইসোলেশনে) চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসে এখন পর্যন্ত ১৫ জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে কয়েকজন প্রাপ্তবয়স্ক রোগীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে অধিকাংশ আক্রান্তই শিশু। রোগীদের স্বজনরা জানান, প্রথমে জ্বর, এরপর শরীরে লালচে দাগ এবং অনেক ক্ষেত্রে পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দিচ্ছে।
হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদ শামীম বলেন, হাম সাধারণত মৌসুমি রোগ হলেও এবার আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি। সীমিত শয্যা নিয়ে এত রোগীর চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে, তবুও যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানান, পরীক্ষার জন্য পাঠানো ৩১টি নমুনার মধ্যে এখন পর্যন্ত ১৪টির রিপোর্ট পাওয়া গেছে, যার মধ্যে ২টি পজিটিভ। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০০:৩৬   ৩৫৩ বার পঠিত  |      







অন্যান্য থেকে আরও...


কবিতার পথে তিন দিন
হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ
হোয়াইটচ্যাপেল বাজার লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ



আর্কাইভ