ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলা: লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার আব্দুল ওহাব মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আলিফ ওই বাড়ির মো. ওবায়েদুর রহমান কাজল মুন্সির ছেলে।
শিশু আলিফের চাচাতো ভাই মো. সুমন মুন্সি জানান, দুপুরের দিকে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে উঠানে খেলছিল আলিফ। এ সময় বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা।

খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে আলিফকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আলিফের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫০:২৯   ২০০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ