ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ভূঞাপুরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


 ভূঞাপুরে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল: ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভূঞাপুর সদরে পুন: স্থাপনের দাবিতে মঙ্গলবার (৭ এপ্রিল) মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের পরীক্ষার্থীরা।

ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে যাতায়াত সহজ। কিন্তু নির্ধারিত নিকরাইল কেন্দ্র শমসের ফকির ডিগ্রি কলেজ দূরবর্তী হওয়ায় সেখানে পৌঁছাতে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় অনেক সময় নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নিকরাইল কেন্দ্রের সড়কগুলো সরু ও খানাখন্দে ভরা, যা যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং বিরূপ আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়ে।

তারা জানান, উক্ত কেন্দ্রে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো ও আবাসন সুবিধা নেই। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়াও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীরা নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ কেন্দ্র বাতিল করে ভূঞাপুর সদরে পরীক্ষা কেন্দ্র পুন: স্থাপনের জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:১৯   ২০৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ