ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


 বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

ঢাকা:আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে দোহারে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা মিলনায়তনে সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম ।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​নববর্ষের সকালে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
​ উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
​নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
​
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মো. মাঈদুল ইসলাম বলেন, “বাংলা নববর্ষ অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা চাই একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দোহারবাসী পহেলা বৈশাখ উদযাপন করুক।”
​অনুষ্ঠানে বক্তারা নববর্ষের উৎসবকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর অন্তর্নিহিত চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উপস্থিতি ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল হাসান, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,
দোহার পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:১৬   ২৪১ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ