ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি

সিংগাইরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


সিংগাইরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি
মানিকগঞ্জ: সিংগাইরে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। সেই সাথে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় শহীদ বাহিনীর সন্ত্রাসীরা। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ইনকিলাব পত্রিকার মাল্টিমিডিয়া ও রাজধানী টিভির রিপোর্টার আবুল কালাম আজাদ এবং মুভি বাংলা টিভি ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেন।
মঙ্গলবার দুপুরে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে তারা এ হামলার শিকার হন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় সিংগাইর থানায় সাংবাদিকর পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের দুই সাংবাদিক হাতনি এলাকায় কবরস্থানে মাটি ভরাটে বাধা ও চাঁদাবাজির অভিযোগে আয়োজিত মানববন্ধনের খবর সংগ্রহ করেন। কাজ শেষে তারা প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। দুপুরে কহিলাতলী এলাকায় পৌঁছালে শহীদুল তার সন্ত্রাসী বাহিনী তাদের গাড়ির গতিরোধ করে। পূর্ব শত্রুতার জেরে সুদক্ষিরা এলাকার শহিদুল ইসলাম, মীর কাশেম ও জাহানারা বেগমসহ আরও ৫-৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে। প্রথমে গালিগালাজ করা হয়।

পরে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় লোহার রড দিয়ে সানোয়ার হোসেনকে আঘাত করা হয়। এতে তার ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় সাংব সানোয়ারকে মাটিতে ফেলে মারধর করে তার পকেটে থাকা ১২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এ ঘটনায় আবুল কালাম আজাদ সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি ও সানোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে আহত সাংবাদিক সানোয়ার হোসেন বলেন, “আমরা দায়িত্ব পালন করে ফেরার পথে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
অপর সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, “আমরা কোনো অপরাধ করিনি। শুধু চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনের সংবাদ সংগ্রহ করেছি। অথচ আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা নিরাপত্তা চাই এবং দোষীদের দ্রুত শাস্তি দাবি করছি।”
এবিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লাসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শন(ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ০:২১:৫২   ১১২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ