ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ

পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ

খুলনা: পাইকগাছার গড়ইখালির বাইনবাড়িয়া ব্রিজের উত্তর পাশের এপ্রোচ রোড, পাটকেলখালী কালভার্ট ও সানাবাড়ির সামনে প্রায় আধা কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাইনবাড়িয়া ব্রিজের উপর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কগুলোর দ্রুত উন্নয়নের দাবি জানান।
ইউপি সদস্য বিকাশ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গড়ইখালী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম সরদার। স্হানীয় ঠাকুর দাস সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাস চন্দ্র বাছাড়,শ্যামলাল মন্ডল, শিক্ষক সরোজিত কুমার মন্ডল ও স্বপন কুমার মন্ডল সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এ রাস্তাগুলো দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তারা দ্রুত এপ্রোচ রোড, কালভার্ট ও কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৪:৪৯   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ