ঢাকা    সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান দল যাতে সরকারের ভেতর হারিয়ে না যায় ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবুধুর মৃত্যু,লাশ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার চাটমোহরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার টিআর কাবিখার তথ্য নিয়ে লুকোচুরি

লালমোহন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার টিআর কাবিখার তথ্য নিয়ে লুকোচুরি


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 লালমোহন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার টিআর কাবিখার তথ্য নিয়ে লুকোচুরি
ভোলা: লালমোহন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমদ্দারের বিরুদ্ধে টিআর কাবিখার প্রকল্প নিজেরাই বাস্তবায়নের অভিযোগসহ তথ্য লুকানোর অভিযোগ উঠেছে| বাস্তবায়নাধীন টিআর, কাবিখার প্রকল্প ওয়েবসাইটে দেওয়ার কথা বললেও তিনি ওয়েবসাইটে তথ্য প্রকাশ করেননি|
অভিযোগ উঠেছে, লালমোহন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কর্তারকাচারী মসজিদের উন্নয়নে জন্য ২লাখ টাকা বরাদ্দ হয়| কিন্তু মসজিদের কোন মুসল্লী ওই বরাদ্দের তথ্য জানেননা| টাকা মসজিদের একাউন্টেও জমা হয়নি| বিষয়টি স্থানীয় কেউ অফিসে অভিযোগ করলে প্রকল্প অফিস থেকে মসজিদে তদন্তে যায়| তখন বরাদ্দের বিষয়টি প্রকাশ পেয়ে যায়|

এক পর্যায়ে গত জুমার দিনে মসজিদে টাকার বিষয়টি মুসল্লীরা উত্থাপন করলে কমিটির সভাপতি শিকার করতে বাধ্য হন| এধরণের অনিয়ম যাচাই করতে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পলাশ সমদ্দারের কাছে ২০২৫-২০২৬ অর্থবছরের টিআর ও কাবিখা প্রকল্পের তথ্য চাইতে গেলে তিনি লুকোচুরি করেন|

৩ দিন তথ্যের জন্য প্রকল্প অফিসে গেলেও তিনি বিভিন্ন অজুহাত দিয়ে তথ্য সরবরাহ করতে গড়িমসি করেন| শেষে কয়েকটি টিউবওয়েলের আংশিক তথ্য দিলেও পুরো তথ্য সরবরাহ করতে তিনি অ¯^ীকৃতি জানান| এমনকি ২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখার তথ্য উপজেলা ‘তথ্য বাতায়নে’ প্রকাশ করলেও এই অর্থবছরের কোন তথ্য প্রকাশ করা হয়নি| তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে, সেখান থেকে নিতে বললেও গত ৩দিন অপেক্ষা করেও ওয়েবসাইটে তথ্য পাওয়া যায়নি| অন্যদিকে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল টিআর কাবিখার তালিকা জোরপূর্বক তার অফিস থেকে নিয়ে গেছেন-পিআইও’র বক্তব্যে অনলাইনে এমন নিউজ প্রকাশ করা হয়| বিএনপি সভাপতি জাফর ইকবাল জানান, উপজেলা বিএনপির সভাপতি হিসেবে কয়টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এমন তালিকা চাইতেই পারি| কিন্তু পিআইও সাহেব যে বক্তব্য দিয়েছেন তা ভুল|
উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটন জানান, প্রকল্প অফিসের বাস্তবায়নকৃত টিআর, কাবিখা’র বাস্তবায়নকৃত প্রকল্পগুলোর বরাদ্দের তথ্য জনসম্মুখে প্রকাশ করা হলে প্রকল্প এলাকার সুবিধাভোগীরা জানতে পারতো| ¯^চ্ছতা থাকলে দুর্নিতী কমবে| সুশাসনের জন্য নাগরিক-সুজন এর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জানান, ¯^চ্চতা ও জবাবদিহিতার জন্য তালিকা প্রকাশ জরুরী| কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের লুকোচুরির কারণে কিছু আশংকা থেকে যাচ্ছে|
সূত্র মতে, লালমোহন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কর্তারকাচারী মসজিদের উন্নয়নের জন্য ২লাখ টাকা বরাদ্দ হয়| গত বছরের নভে¤^র মাসে মসজিদ কমিটির সভাপতি সাইফুল ইসলাম নয়ন ও কোষাধ্যক্ষ আব্দুর রহমান সেন্টু টাকা উত্তোলন করেন| ওই টাকা মসজিদের একাউন্টে না রেখে আত্মসাতের চেস্টা চালায় তারা| চলতি সপ্তাহে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃস্টি হয়|
জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিভিন্ন ঠিকাদারদের পাশাপাশি নিজেও কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেন| যার মধ্যে রয়েছে একাধিক টিউবওয়েল| এসব টিউবওয়েল ১লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হলে সর্বমোট ৫০ থেকে ৫৫ হাজার টাকা খরচ হয়েছে| ভ্যাট বাদ দিয়ে বাকী টাকা পিআইও অফিসের| এধরণের প্রায় ২০টি টিউবওয়েলের কাজ করান পিআইও|
এসব অভিযোগের বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পলাশ সমদ্দার জানান, কোন প্রকল্প আমরা বাস্তবায়ন করিনি| সকল প্রকল্প কমিটির মাধ্যমে করা হয়েছে| প্রকল্প কমিটি বা সিপিসি কাজ শেষ করেছেন| তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার জন্য অফিস সহকারীকে বলে দিয়েছি|

বাংলাদেশ সময়: ০:৩১:০৩   ১৮৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম
কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার
জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ
রাঙ্গাবালীতে এক বছরে ছয় ইউএনওর বদলি
কাউখালীতে বিশেষ অভিযানে দুই গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক



আর্কাইভ