ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

পটুয়াখালী: ভোজ্য তেলের সরবরাহ ও মজুদ রোধে জেলার বাউফলে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী’র সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বাউফল উপজেলার বগা বন্দর ও ফেরিঘাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোজ্য তেলের অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এসময় মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
র‌্যাব -৮ সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একইসঙ্গে অবৈধ মজুদদারদের বিষয়ে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০০   ১১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ