ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজরে কারখানা ও ৬০‌ বা‌ড়িতে অবৈধ গ্যাস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ জরিমানা

আড়াইহাজরে কারখানা ও ৬০‌ বা‌ড়িতে অবৈধ গ্যাস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ জরিমানা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


আড়াইহাজরে কারখানা ও ৬০‌ বা‌ড়িতে অবৈধ গ্যাস  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ জরিমানা

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিনটি গ্রামে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ও আড়াইহাজার উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অভিযানে ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) দুপুর একটা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের আদর্শবাজার (কালিবাড়ি), ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এতে ৭০টি আবাসিক চুলার গ্যাস লাইন কেটে দেওয়া হয়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে মেসার্স ঐশী ডাইং কারখানার প্রতিনিধি মো. সোহানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে তিতাস গ্যাসের আড়াইহাজার ও রূপগঞ্জ অঞ্চলের উপমহা ব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাংগীর আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ অভিযান নিয়মিত চলবে। এ ধরনের অভিযান গ্যাসের অপচয় রোধ ও বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:১৫   ১০৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ