ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন

নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন

পটুয়াখালী: গলাচিপায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে রাসেল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক। বুধবার, ৮ এপ্রিল বিকেল সাড়ে ৫ টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের তালেব নগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এলাকাবাসী জানায়, গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন তালেব নগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন রাসেল। বুধবার বিকেলে তিনি তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চান।

গৃহকর্মী রেহেনা টাকা না দিয়ে কাজে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল নিজ ঘরে আগুন দেন। পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে তিনি পালিয়ে যান। কিছুক্ষণ পর আগুনের শিখা দেখা গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৫:০৩   ১১১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা
● ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ
● পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ
● ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ



আর্কাইভ