ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় মাদক সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১

সালথায় মাদক সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 সালথায় মাদক সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১
ফরিদপুর: সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় ক্লিনিক ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম সোহেল (৪৮) নামে সাবেক এক সেনা সদস্যের ওপর হামলা চালিয়েছে
মাদক কারবারীরা। হামলার পর আহত সাবেক সেনা সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারে জননী সুপার
মার্কেটের দোতলায় নিজের ক্লিনিকে এই হামলার শিকার হন তিনি।

এই ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগীর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাইয়ুম শিকদার (৫৫) বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (৯
এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরু বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করেছে সালথা
থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নুরু বিশ্বাস উপজেলার ভাওয়াল গ্রামের আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সালথা বাজারের জননী সুপার মার্কেটের নিচতলায় নুরু বিশ্বাস ও তার সহযোগীরা নিয়মিত ইয়াবা বিক্রি ও গাঁজা সেবন করতেন। বুধবার সন্ধ্যায় ওই মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেন ক্লিনিক ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে নুরু বিশ্বাস ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে ক্লিনিকে ঢুকে তার ওপর হামলা চালায়। ঘটনার পর প্রধান আসামি নুরু বিশ্বাস আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশের একটি দল।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, হামলার ঘটনায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরু বিশ্বাসকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:১৩   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ