ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে ৫হাজার ৬০০ লিটার ডিজলে জব্দ,চালক আটক

মহম্মদপুরে ৫হাজার ৬০০ লিটার ডিজলে জব্দ,চালক আটক


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 মহম্মদপুরে ৫হাজার ৬০০ লিটার ডিজলে জব্দ,চালক আটক
মাগুরা: মহম্মদপুর উপজেলায় পাচারকালে ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেলসহ (ডিজেল) একটি পিকআপ ভ্যান জব্দ করেছে প্রশাসন। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার মহম্মদপুর মধুমতি সেতুর পূর্ব চর জাঙ্গালিয়া এলকায় গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। গাড়ির চালককে তাৎক্ষণিত গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. শাহনুর জামান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। পাচারের সময় ঢাকা মেট্রো-ঢ-৪৪-০২৬৮ নম্বর প্লেট যুক্ত ‘মেসার্স ফারুক ব্রাদার্স’ লেখা একটি তেলবাহী পিকআপ ভ্যান হাতেনাতে আটক করা হয়। এ সময় গাড়ির চালক সোহরাবকে (৪৩) গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গেছে, জব্দকৃত এই তেলের চালানের সাথে স্থানীয় তেল ব্যবসায়ী প্রতিষ্ঠান বাবুল ট্রেডার্স এর সংশ্লিষ্ঠতা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাবুল ট্রেডার্স দীর্ঘদিন ধরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার নিয়ে কারসাজি করে আসছিল। সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার ও তেল বিক্রির একাধিক অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৬:৩৭   ১০৯ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ