ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে বেড়াতে গিয়ে পদ্মায় ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সুজানগরে বেড়াতে গিয়ে পদ্মায় ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 সুজানগরে বেড়াতে গিয়ে পদ্মায় ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

পাবনা: সুজানগরে পদ্মা নদীর ধারে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সুজানগর পদ্মানদীর হাজার বিঘা নামক এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ছাত্রের নাম লিমন সরদার (১৪)। সে সুজানগর পৌরসভার চর সুজানগর এলাকার কালাম সরদারের ছেলে। লিমন চর সুজানগর এলাকার আবুল কাশেম-আজিরন নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন। মাদ্রাসার শিক্ষক সিগবাতুল্লাহ হাবিব বলেন, বৃহস্পতিবার মাদ্রাসার প্রায় ১৫ জন শিক্ষার্থীকে সঙ্গে তিনি পার্শ্ববর্তী পদ্মা নদীর ধারে বেড়াতে গিয়ে পদ্মা নদীর পানিতে গোসল করতে নামেন।

এ সময় প্রবল একটি ¯্রােতে সকলেই পানিতে ডুবে যাই। পরে অন্য সকলে উপরে উঠতে পারলেও লিমন নামে ওই শিক্ষার্থী আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২০:২৪   ১৬৬ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার



আর্কাইভ