ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের মতবিনিময় সভা

ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের মতবিনিময় সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের মতবিনিময় সভা
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ভেড়ামারা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সকলের সাথে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।” এসময় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সভা শেষে জেলা প্রশাসক উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খোঁজখবর নেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৩:৪৬   ১১৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ