ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় পোস্টগার্ডের অভিযানে ৮ লাখ টাকার জ্বালানি জব্দ, আটক ৪

হাতিয়ায় পোস্টগার্ডের অভিযানে ৮ লাখ টাকার জ্বালানি জব্দ, আটক ৪


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 হাতিয়ায় পোস্টগার্ডের অভিযানে ৮ লাখ টাকার জ্বালানি জব্দ, আটক ৪

নোয়াখালী: হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তৈলসহ ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ভোরে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তৈল জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিদেশি তৈলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা। এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নলচিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোশাররফ হোসেনের ছেলে মোঃ মিলন (২২), মৃত মোহাম্মদ কবির উদ্দিনের ছেলে মোঃ রিয়াজ (২০), ৮ নম্বর ওয়ার্ডের মোঃ কামরুলের ছেলে মোঃ স্বপন (২২) এবং মোঃ সমিরের ছেলে মোঃ ফয়েল (১৯)।
জব্দকৃত জ্বালানি তৈল ও আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:৫৯   ১৩৭ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই
যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী
নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু



আর্কাইভ