ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন নয়ানীগ্রামে মসজিদের সীমান প্রাচীর ভেঙ্গে দিলো কাউন্সিলর

লালমোহন নয়ানীগ্রামে মসজিদের সীমান প্রাচীর ভেঙ্গে দিলো কাউন্সিলর


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


লালমোহন নয়ানীগ্রামে মসজিদের সীমান প্রাচীর ভেঙ্গে দিলো কাউন্সিলর

লালমোহন: নয়ানীগ্রাম জামে মসজিদের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার ঘটনা ঘটেছে। মসজিদের জমি দাবী করে সাবেক পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান খোকনসহ তার প্রতিবেশীদের বিরুদ্ধে এই ওয়াল ভাঙ্গা হয় বলে অভিযোগ ওঠে। রবিবার সকাল ৮টার দিকে ওই এলাকার মফিজ, ইব্রাহিম, রিয়াজ ও রুবেল বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলে। এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেন মসজিদ কমিটি। ডারেরী নং: ৬০৭।
নয়ানীগ্রাম আদর্শ জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ অলিউল্যাহ ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর হাওলাদার জানান, পৌরসভার নয়ানীগ্রাম আদর্শ জামে মসজিদের বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয় প্রায় ৪ বছর আগে। ওই সময় সামাজিকভাবে ফয়সালা করে এই বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। সেখানে নয়ানীগ্রামের মুসল্লীরা নিয়মিত নামাজ আদায় করে আসছেন। কিন্তু রবিবার সকালে তারা হঠাৎ কারো সাথে কোন কথা না বলে মসজিদের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলে। এতে নয়ানীগ্রামের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খোকন ইন্দন দেন বলে অভিযোগ করেন তারা। জমি দাবী করে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় এলাকায় ক্ষোভ সৃস্টি হয়েছে। এ ঘটনায় নিন্দা জানান এলাকার মুসল্লীরা।
এবিষয়ে মনিরুজ্জামান খোকনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি আজ মামলার হাজিরার কারণে সকাল ৮ টার আগেই ভোলা চলে যায়। সেখানে সারাদিন ছিলাম। মসজিদে কি হয়েছে আমার জানা নেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১১:৫৭   ১৬১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ