ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » খুলনার কয়রায় ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

খুলনার কয়রায় ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


খুলনার কয়রায় ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

খুলনা: কয়রা উপজেলায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মজিবর মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর মোড়ল উপজেলার বগা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়নপুর বাজার থেকে কয়রা সেতুর দিকে যাচ্ছিল তরমুজবাহী একটি ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক মজিবর মোড়ল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন।

স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, নিহত মজিবর মোড়ল নিজেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৮:১১   ১৫৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ