ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে মাদক উদ্ধার অভিযানে আসামির মৃত্যু

মহম্মদপুরে মাদক উদ্ধার অভিযানে আসামির মৃত্যু


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল ২০২৬


মহম্মদপুরে মাদক উদ্ধার অভিযানে আসামির মৃত্যু
মাগুরা: মহম্মদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানের সময় মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন অভিযানের সময় কাউকে মারধর করা হয়নি। অসুস্থ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপর স্থানীয়রা তাঁদের ওপর হামলা ও গাড়ি ভাংচুর করেছে। মৃত ব্যক্তির নাম আকুব্বর (৩৮)। তিনি চরপাড়া গ্রামের মাজেদ মোল্যার ছেলে। রবিাবার দুপুরের দিকে তাঁর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
আকুব্বর মোল্যার স্ত্রী জ্যোৎস্না খাতুন বলেন, ১০-১২ জন লোক হঠাৎ তাদের বাড়িতে প্রবেশ করে নিজেদের ‘ডিবির লোক’ পরিচয় দিয়ে তল্লাািশ শুরুকরে। তারা ঘরে কিছু না পেয়ে একপর্যায়ে আকুব্বরকে আটক করে মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে।
অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিন জানান, পূর্বতথ্যের ভিত্তিতে ১১ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে নিয়ম অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়। তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারের পর তাঁকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে আসার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিবার থেকেও জানানো হয়, তিনি অসুস্থ। মানবিক কারণে আমরা হ্যান্ডকাফ খুলে দিই এবং তাঁকে রেখে বাইরে চলে আসি। আমরা বাইরে গাড়ির কাছে থাকাকালে জানতে পারি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে আমাদের ওপর চড়াও হয় এবং গাড়ি ভাঙচুর করে। ও মারধরের অভিযোগ অস্বীকার করে সাহারা ইয়াসমিন আরও বলেন, ‘অভিযানের পুরো ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। কোথাও তাঁকে মারধরের ঘটনা নেই। আইন মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ঘটনার পর এলাকাবাসীর হামলায় অভিযানে থাকা তিনজন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে মিঠুন ব্যাপারী নামের এক সিপাহিকে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া সাকিনা ঝরা জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ওই ব্যক্তিকে (আকুব্বর) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান বলেন, অভিযানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালনা করেছিল। মৃত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদকের মামলা আছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল তৈরির বিষয়টিও প্রক্রিয়াধী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৩   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ